439 - نا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، نا عَبْدُ الْوَارِثِ، نا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ حَتَّى يَرْجِعَ فَلَا يَقُلْ هَكَذَا، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ»




[تحقيق] 439 - قال الأعظمي: إسناده صحيح
আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ তার ঘরে ওযু করে, অতঃপর মসজিদে আসে, তখন সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সালাতের মধ্যেই থাকে। সুতরাং সে যেন এভাবে না করে।” (এবং তিনি তাঁর আঙ্গুলগুলো পরস্পর যুক্ত করে দেখালেন।)

সহীহ ইবনু খুযাইমাহ (439)