432 - نا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ مِنْهُ، فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ، وَقَالَ: «هَذِهِ الْقِبْلَةُ»
উসামা ইবনু যায়িদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (কা'বা) গৃহে প্রবেশ করলেন, তখন তিনি এর সকল পার্শ্বে দু'আ করলেন। তিনি ভেতর থেকে বের না হওয়া পর্যন্ত সেখানে সালাত আদায় করেননি। অতঃপর যখন তিনি বের হলেন, তখন কা'বার সামনে দু'রাকাত সালাত আদায় করলেন এবং বললেন: "এটাই হল কিবলা।"
সহীহ ইবনু খুযাইমাহ (432)