424 - نا بُنْدَارٌ، نا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، نا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ» قَالَ عُبَيْدُ اللَّهِ: وَسَمِعْتُ الْقَاسِمَ يُحَدِّثُ بِذَلِكَ عَنْ عَائِشَةَ رَضِي اللَّهُ عَنْهَا قَالَ: وَإِنَّمَا كَانَ بَيْنَهُمَا قَدْرُ مَا يَنْزِلُ هَذَا، وَيَصْعَدُ هَذَا
ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়। সুতরাং (সেহরির জন্য) তোমরা ততক্ষণ পর্যন্ত খাও এবং পান করো, যতক্ষণ না ইবনু উম্মে মাকতূম আযান দেয়।” উবাইদুল্লাহ বলেন: আমি কাসিমকে এই মর্মে আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণনা করতে শুনেছি। [বর্ণনাকারী] বলেন: এই দুজনের [আযানের] মধ্যে কেবল ততটুকু সময়ের ব্যবধান ছিল, যতটুকু সময়ে একজন (মুয়াজ্জিন) নিচে নামতেন এবং অন্যজন উপরে উঠতেন।
সহীহ ইবনু খুযাইমাহ (424)