420 - نا مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، نا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ إِذَا سَمِعَ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ، إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ "
জাবির ইবনু আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আযান শোনার পর বলবে: ‘আল্ল-হুম্মা রব্বা হা-যিহিদ্ দা'ওয়াতিত্ তা-ম্মাহ, ওয়াস স্বলা-তিল ক্বা-য়িমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদ্বীলাহ, ওয়াব‘আছহু্ল মাক্বা-মাল মাহমূদাল্ লাযী ওয়া‘আদতাহু’ (অর্থাৎ: হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের রব্ব (প্রভু)! আপনি মুহাম্মাদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দান করুন 'ওয়াসীলা' ও 'ফাদ্বীলা', আর তাঁকে সেই 'মাক্বামে মাহমূদ' (প্রশংসিত স্থান)-এ পৌঁছান, যার অঙ্গীকার আপনি তাঁকে দিয়েছেন)—ক্বিয়ামাতের দিন তার জন্য আমার শাফা‘আত (সুপারিশ) অনিবার্য হয়ে যাবে।”

সহীহ ইবনু খুযাইমাহ (420)