387 - نا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، نا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَوْنٍ وَهُوَ ابْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ قَالَ: «رَأَيْتُ بِلَالًا يُؤَذِّنُ فَيَتْبَعُ بِفِيهِ» ، وَوَصَفَ سُفْيَانُ: يَمِيلُ بِرَأْسِهِ يَمِينًا وَشِمَالًا نا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، نا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ: شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَطْحَاءِ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ، وَعِنْدَهُ نَاسٌ يَسِيرُ، فَجَاءَ بِلَالٌ فَأَذَّنَ، ثُمَّ حَوَّلَ يَتْبَعُ فَاهُ هَهُنَا - يَعْنِي بِقَوْلِهِ: حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ. وَقَالَ وَكِيعٌ، عَنِ الثَّوْرِيِّ فِي هَذَا الْخَبَرِ: فَجَعَلَ يَقُولُ فِي أَذَانِهِ هَكَذَا، وَيُحَرِّفُ رَأْسَهُ يَمِينًا وَشِمَالًا بِحَيَّ عَلَى الْفَلَاحِ ناه سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ
আবূ জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বাতহা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি একটি লাল রঙের তাঁবুর মধ্যে ছিলেন এবং তাঁর নিকট সামান্য সংখ্যক লোক উপস্থিত ছিল। এরপর বিলাল (রাদিয়াল্লাহু আনহু) এলেন এবং আযান দিলেন। অতঃপর তিনি তাঁর মুখমণ্ডল এদিক-সেদিক ফিরালেন—অর্থাৎ ‘হাইয়্যা আলাস-সালাহ’ এবং ‘হাইয়্যা আলাল-ফালাহ’ বলার সময়। (বর্ণনাকারী) সুফিয়ান বর্ণনা করেছেন যে, তিনি তাঁর মাথা ডানে ও বামে হেলাচ্ছিলেন। ওয়াকী’ (আরেক বর্ণনায়) বলেন, তিনি তাঁর আযানের সময় এভাবে বলছিলেন এবং ‘হাইয়্যা আলাল-ফালাহ’ বলার সময় তাঁর মাথা ডানে ও বামে ফিরাচ্ছিলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (387)