365 - قَالَ أَبُو بَكْرٍ فِي خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَدِمَ الْمَدِينَةَ إِنَّمَا يَجْتَمِعُ النَّاسُ إِلَيْهِ لِلصَّلَاةِ بِحِينِ مَوَاقِيتِهَا بِغَيْرِ دَعْوَةٍ»
আবূ বকর আবদুল্লাহ ইবনু যায়দ-এর বর্ণনায় বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন লোকেরা সালাতের জন্য কেবল তাঁর কাছে একত্রিত হতেন, (তাও) সালাতের নির্দিষ্ট সময়ে, কোনো প্রকার আহ্বান ছাড়াই।

সহীহ ইবনু খুযাইমাহ (365)