3043 - ثنا عَلِيُّ بْنُ حُجْرٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، ثنا عَمْرٌو وَهُوَ ابْنُ أَبِي عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْرَكَ شَيْخًا كَبِيرًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ يَتَوَكَّأُ عَلَيْهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا شَأْنُ هَذَا الشَّيْخِ؟» فَقَالَ ابْنَاهُ: يَا رَسُولَ اللَّهِ، كَانَ عَلَيْهِ نَذْرٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَبْ أَيُّهَا الشَّيْخُ؛ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكَ وَعَنْ نَذْرِكَ»
আবূ হুরায়রাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বৃদ্ধ লোককে দেখলেন, যাকে তার দুই ছেলের মাঝখানে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তিনি তাদের উপর ভর করে চলছিলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “এই বৃদ্ধ লোকটির কী হয়েছে?” তার দুই ছেলে বলল: “হে আল্লাহর রাসূল! তার উপর একটি মানত ছিল।” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “হে বৃদ্ধ! আরোহণ করুন, কারণ আল্লাহ তা‘আলা আপনার থেকে এবং আপনার মানত থেকে অমুখাপেক্ষী।”
সহীহ ইবনু খুযাইমাহ (3043)