3035 - ثنا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ قَالَ: فُلَانٌ الْجُهَنِيُّ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي مَاتَ، وَهُوَ شَيْخٌ كَبِيرٌ لَمْ يَحُجَّ أَوْ لَا يَسْتَطِيعُ الْحَجَّ قَالَ: «حُجَّ عَنْ أَبِيكَ»
[تحقيق] 3035 - قال الأعظمي: إسناده صحيح
[تحقيق] 3035 - قال الأعظمي: إسناده صحيح
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন: জুহানি গোত্রের অমুক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা মারা গেছেন, আর তিনি ছিলেন অতিশয় বৃদ্ধ। তিনি হজ্জ করেননি, অথবা (বর্ণনাকারীর সন্দেহ) হজ্জ করার সামর্থ্যও রাখতেন না। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ্জ করো।"
সহীহ ইবনু খুযাইমাহ (3035)