2942 - قَرَأْتُ عَلَى أَحْمَدَ بْنِ أَبِي سُرَيْجٍ الرَّازِيِّ أَنَّ عَمْرَو بْنَ مُجَمِّعٍ الْكِنْدِيَّ أَخْبَرَهُمْ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُ الْبَيْتَ فَيَطُوفُ بِهِ أُسْبُوعًا، وَيُصَلِّي رَكْعَتَيْنِ وَتَحِلُّ لَهُ النِّسَاءُ
ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ যিয়ারত করতেন, অতঃপর তিনি এর চারপাশে সাতবার তাওয়াফ করতেন, দু’রাকাত সালাত আদায় করতেন এবং (এর মাধ্যমে) তাঁর জন্য নারীরা হালাল হয়ে যেতো (অর্থাৎ তিনি ইহরাম মুক্ত হতেন)।

সহীহ ইবনু খুযাইমাহ (2942)