2919 - ثنا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، ثنا سُفْيَانُ، عَنْ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ قَالَ: أَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ أَتَصَدَّقَ بِجُلُودِهَا وَجِلَالِهَا، وَأُرَاهُ قَالَ: وَلُحُومِهَا
আলী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তাঁর কুরবানির উটগুলোর (বুদন) দায়িত্বে থাকার, এবং সেগুলোর চামড়া ও গিলাফ (আচ্ছাদন) সদকা করে দেওয়ার জন্য আদেশ করলেন। আমার মনে হয় তিনি বলেছেন: ‘আর এর গোশতও।’

সহীহ ইবনু খুযাইমাহ (2919)