2895 - ثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثنا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ وَيُسَمِّي وَيُكَبِّرُ، وَلَقَدْ رَأَيْتُهُ يُذْبَحُ بِيَدِهِ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهَا
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং-বিশিষ্ট, সাদা-কালো মিশ্রিত (সুন্দর বর্ণের) দু’টি ভেড়া কুরবানী করতেন। তিনি (কুরবানীর সময়) আল্লাহর নাম নিতেন এবং তাকবীর বলতেন। আমি অবশ্যই তাঁকে নিজ হাতে যবেহ করতে দেখেছি, আর তিনি সেগুলোর (যবেহের সুবিধার জন্য) পার্শ্বদেশে নিজের পা রেখেছিলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (2895)