2854 - ثنا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً إِلَّا لِوَقْتِهَا إِلَّا هَاتَيْنِ الصَّلَاتَيْنِ رَأَيْتُهُ يُصَلِّي الْعِشَاءَ وَالْمَغْرِبَ جَمِيعًا لِمُزْدَلِفَةِ وَصَلَّى الْفَجْرَ قَبْلَ وَقْتِهَا بِغَلَسٍ
আব্দুল্লাহ (ইবনু মাসউদ) রাদিয়াল্লাহু আনহু বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দুটি সালাত ব্যতীত অন্য কোনো সালাত তার নির্ধারিত সময়ে ছাড়া আদায় করতে দেখিনি। আমি তাঁকে মুযদালিফাতে মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতে দেখেছি। আর তিনি ফজর সালাতকে গালাসের (রাতের শেষ অংশের অন্ধকার থাকা অবস্থায়) সাথে, তার সময়ের পূর্বেই আদায় করেছিলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (2854)