2840 - قَالَ أَبُو بَكْرٍ: وَرَوَى مَرْزُوقٌ، هُوَ أَبُو بَكْرٍ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عَرَفَةَ إِنَّ اللَّهَ يَنْزِلُ إِلَى السَّمَاءِ فَيُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ، فَيَقُولُ: انْظُرُوا إِلَى عِبَادِي أَتَوْنِي شُعْثًا غُبْرًا ضَاحِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ " فَتَقُولُ لَهُ الْمَلَائِكَةُ: أَيْ رَبِّ فِيهِمْ فُلَانٌ يَزْهُو وَفُلَانٌ وَفُلَانٌ قَالَ: يَقُولُ اللَّهُ: «قَدْ غَفَرْتُ لَهُمْ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا مِنْ يَوْمٍ أَكْثَرُ عَتِيقًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ» حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ يَحْيَى ثنا أَبُو نُعَيْمٍ ثنا مَرْزُوقُ قَالَ أَبُو بَكْرٍ: أَنَا أَبْرَأُ مِنْ عُهْدَةِ مَرْزُوقٍ




[تحقيق] 2840 - قال الألباني: إسناده ضعيف لعنعنة أبي الزبير
জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যখন আরাফার দিন আসে, নিশ্চয় আল্লাহ (দুনিয়ার) আসমানের দিকে অবতরণ করেন। অতঃপর তিনি তাদের (হাজীদের) মাধ্যমে ফেরেশতাদের কাছে গর্ব করেন। তিনি বলেন: তোমরা আমার বান্দাদের দিকে তাকাও; তারা প্রত্যন্ত অঞ্চলের গভীর পথ থেকে আলুথালু, ধূলোমলিন ও ক্লান্ত অবস্থায় আমার কাছে এসেছে। আমি তোমাদের সাক্ষী রাখছি যে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তখন ফেরেশতারা তাঁকে বলেন: হে রব, তাদের মধ্যে অমুক অহংকারী ব্যক্তি আছে, অমুক আছে, অমুক আছে। আল্লাহ বলেন: আমি তাদের ক্ষমা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: আরাফার দিনের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন আর নেই।

সহীহ ইবনু খুযাইমাহ (2840)