2828 - ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ، نَاسًا، تَمَارَوْا عِنْدَ أُمِّ الْفَضْلِ يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ، فَأَرْسَلَتْ أُمُّ الْفَضْلِ بِقَدَحِ لَبَنٍ، وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَ هُوَ يَوْمَئِذٍ بِعَرَفَةَ، ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ثنا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِي النَّضْرِ عَنْ عُمَيْرٍ عَنْ أُمِّ الْفَضْلِ بِذَلِكَ،
উম্মুল ফাদল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নিশ্চয় আরাফার দিনে কিছু লোক উম্মুল ফাদল (রা)-এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোযা রাখা নিয়ে বিতর্ক করছিল। তাদের মধ্যে কেউ কেউ বললো যে, তিনি রোযা রেখেছেন, আর কেউ কেউ বললো যে, তিনি রোযা রাখেননি। তখন উম্মুল ফাদল (রা) এক পেয়ালা দুধ পাঠালেন, যখন তিনি (রাসূল) তাঁর উটের ওপর দাঁড়ানো ছিলেন। অতঃপর তিনি সেদিন আরাফাতে তা পান করলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (2828)