2796 - ثنا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ثنا إِسْحَاقُ الْأَزْرَقُ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، فَقُلْتُ: أَخْبِرْنِي بِشَيْءٍ عَقِلْتَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: بِمِنًى، قُلْتُ: فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: بِالْأَبْطَحِ، ثُمَّ قَالَ: افْعَلْ كَمَا فَعَلَ أُمَرَاؤُكَ
আব্দুল আযীয ইবনু রুফাই’ বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করে বললাম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার জানা একটি বিষয় আমাকে বলুন। তিনি ইয়াওমুত তারবিয়াহ (তারবিয়ার দিন) যোহরের সালাত কোথায় আদায় করেছিলেন? তিনি বললেন: মিনাতে। আমি বললাম: আর ইয়াওমুন নাফর (নাফর-এর দিন) তিনি আসরের সালাত কোথায় আদায় করেছিলেন? তিনি বললেন: আবত্বাহ-তে। এরপর তিনি বললেন: তোমার আমীরগণ যা করেন, তুমিও তা-ই করো।
সহীহ ইবনু খুযাইমাহ (2796)