2718 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، أَخْبَرَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ زَادَ عَلِيٌّ: ثَلَاثًا، وَمَشَى أَرْبَعًا
জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত (তাওয়াফে) রমল (দ্রুতপদে হাঁটা) করেছিলেন। (বর্ণনাকারী) আলী [ইবনু খাশরাম] অতিরিক্ত বলেছেন: তিনি তিন চক্কর রমল করেছিলেন এবং চার চক্কর হেঁটেছিলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2718)