2704 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ أَبَا قَزْعَةَ الْبَاهِلِيَّ يُحَدِّثُ عَنِ الْمُهَاجِرِ الْمَكِّيِّ قَالَ: سُئِلَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ الرَّجُلِ يَرَى الْبَيْتَ أَيَرْفَعُ يَدَيْهِ قَالَ: مَا أَظُنُّ أَحَدًا يَفْعَلُ هَذَا إِلَّا الْيَهُودَ، وَقَدْ حَجَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَكُنْ يَفْعَلُ هَذَا




[تحقيق] 2704 - قال الأعظمي: إسناده ضعيف
জাবির ইবনু আবদুল্লাহ্‌ রাদিয়াল্লাহু আনহুকে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে বাইতুল্লাহ (কা’বা) দেখে, সে কি তার দুই হাত উত্তোলন করবে? তিনি বললেন, ইয়াহূদীরা ছাড়া আর কেউ এটি করে বলে আমার মনে হয় না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জ করেছি, আর তিনি এই কাজ করতেন না।

সহীহ ইবনু খুযাইমাহ (2704)