2646 - حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، ثنا وَكِيعٌ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الضَّبُعِ يُصِيبُهُ الْمُحْرِمُ كَبْشًا نَجْدِيًّا، وَجَعَلَهُ مِنَ الصَّيْدِ




[تحقيق] 2646 - قال الأعظمي: إسناده صحيح
জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামকারী কর্তৃক শিকারকৃত হায়েনার (ক্ষতিপূরণ) হিসেবে একটি নাজদী মেষ (দুম্বা) নির্ধারণ করেছেন এবং তিনি হায়েনাকে শিকারের অন্তর্ভুক্ত গণ্য করেছেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2646)