2626 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، ثنا جَعْفَرٌ، حَدَّثَنِي أَبِي قَالَ: أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: فَخَرَجَ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ عَلَى الْبَيْدَاءِ أَهَلَّ بِالتَّوْحِيدِ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ» قَالَ: وَأَمَّا النَّاسُ يَزِيدُونَ ذَا الْمَعَارِجِ وَنَحْوِهِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَعُ لَا يَقُولُ شَيْئًا
[تحقيق] 2626 - قال الأعظمي: إسناده صحيح
[تحقيق] 2626 - قال الأعظمي: إسناده صحيح
তিনি [মুহাম্মাদ ইবনু আলী] বলেন, আমরা জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর নিকট আসলাম এবং তাঁকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন:
অতঃপর তিনি (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বের হলেন। যখন তাঁর সওয়ারী তাঁকে নিয়ে বাইদা নামক স্থানে সোজা হয়ে দাঁড়াল, তখন তিনি তাওহীদের তালবিয়া পাঠ করলেন:
‘লাব্বাইকাল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা- শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল্ মুল্ক, লা- শারীকা লাক’
তিনি [জাবির] বলেন, আর লোকেরা ‘যাল মাআরিজ’ এবং এর মতো আরও কিছু শব্দ বাড়াত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, কিন্তু কিছুই বলতেন না।

সহীহ ইবনু খুযাইমাহ (2626)