2617 - حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، وَمُحَمَّدُ بْنُ مِسْكِينٍ الْيَمَامِيُّ قَالَا: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عِكْرِمَةُ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ: حَدَّثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي وَهُوَ بِالْعَقِيقِ أَنْ: صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ، وَقُلْ: عُمْرَةً فِي حَجَّةٍ "
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন: গত রাতে আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক আমার কাছে এসেছিলেন, যখন আমি আল-আক্বীক উপত্যকায় ছিলাম। (তিনি আমাকে বললেন): আপনি এই বরকতময় উপত্যকায় সালাত আদায় করুন এবং বলুন: ‘উমরাতুন ফী হাজ্জাহ’ (হজ্বের মধ্যে উমরা)।
সহীহ ইবনু খুযাইমাহ (2617)