2529 - ثنا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، ثنا سُفْيَانُ، عَنْ عَمْرٍو وَهُوَ ابْنُ دِينَارٍ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ: «أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ» ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَانْطَلَقَتِ امْرَأَتِي حَاجَّةً قَالَ: «انْطَلِقْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ»
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি। তিনি বললেন, ‘সাবধান! কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে অবস্থান না করে, যদি তার সাথে কোনো মাহরাম না থাকে।’ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে আল্লাহর রাসূল! আমি অমুক অমুক জিহাদের জন্য নাম লিখিয়েছি, আর আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।’ তিনি বললেন, ‘তুমি যাও এবং তোমার স্ত্রীর সাথে হজ্জ করো।’

সহীহ ইবনু খুযাইমাহ (2529)