2515 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنِ ابْنِ شِمَاسَةَ قَالَ: حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ، وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ، فَبَكَى طَوِيلًا، وَقَالَ: فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْسُطْ يَمِينَكَ لِأُبَايِعَكَ، فَبَسَطَ يَدَهُ، فَقَبَضْتُ يَدِي، فَقَالَ: «مَا لَكَ يَا عَمْرُو؟» قَالَ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ: «تَشْتَرِطُ مَاذَا؟» قَالَ: أَنْ يُغْفَرَ لِي قَالَ: «أَمَا عَلِمْتَ يَا عَمْرُو أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ، وَأَنَّ الْهِجْرَةَ تَهَدَّمُ مَا كَانَ قَبْلَهَا، وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ»
আমরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত ছিলাম, যখন তিনি মৃত্যু পথযাত্রী ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন এবং বললেন: যখন আল্লাহ আমার অন্তরে ইসলাম প্রবেশ করালেন, তখন আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। আমি বললাম: "হে আল্লাহর রসূল! আপনার ডান হাত প্রসারিত করুন, আমি আপনার নিকট বাইয়াত গ্রহণ করব।" তিনি তার হাত প্রসারিত করলেন, তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম। তিনি বললেন: "হে আমর! তোমার কী হলো?" আমি বললাম: আমি শর্তারোপ করতে চাই। তিনি বললেন: "কী শর্তারোপ করতে চাও?" আমি বললাম: (এই শর্ত যে) আমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তিনি বললেন: "হে আমর! তুমি কি জানো না যে, ইসলাম তার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দেয় (ধ্বংস করে দেয়), হিজরত তার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দেয় এবং হাজ্জ (হজ) তার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দেয়?"

সহীহ ইবনু খুযাইমাহ (2515)