2428 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ، وَعُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَا: أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرَةَ بْنِ مُرَّةَ، أَنَّهُ سَمِعَ خَيْثَمَةَ يُحَدِّثُ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ النَّارَ، فَتَعَوَّذَ مِنْهَا، وَأَشَاحَ بِوَجْهِهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا ثُمَّ قَالَ: اتَّقُوا النَّارَ، وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ "
আদী ইবনু হাতিম (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা উল্লেখ করলেন। তিনি (জাহান্নাম থেকে) আল্লাহর আশ্রয় চাইলেন এবং দুই বা তিনবার তাঁর চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন। অতঃপর তিনি বললেন: তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো— যদিও একটি খেজুরের অর্ধেক দিয়ে হয়। আর যদি তোমরা তা না পাও, তবে একটি উত্তম কথার মাধ্যমে (বাঁচো)।

সহীহ ইবনু খুযাইমাহ (2428)