2241 - أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، عَنِ الشَّافِعِيِّ قَالَ: «وَمَنْ نَذَرَ أَنْ يَعْتَكِفَ قَائِمًا، فَلَا يُكَلِّمْ أَحَدًا، وَلَا يَأْكُلْ، وَلَا يَضْطَجِعْ عَلَى فِرَاشٍ عَلَى مَعْنَى التَّقَرُّبِ بِلَا يَمِينٍ، جَلَسَ وَتَكَلَّمَ وَأَكَلَ وَافْتَرَشَ بِلَا كَفَّارَةٍ، وَإِنَّمَا يُوفِي مِنَ النَّذْرِ بِمَا كَانَتْ لِلَّهِ فِيهِ طَاعَةٌ، فَأَمَّا مَنْ نَذَرَ مَا لَيْسَ لِلَّهِ فِيهِ طَاعَةٌ فَلَا يَفِي بِهِ، وَلَا يُكَفِّرْ»
যে ব্যক্তি মানত (নযর) করল যে, সে দাঁড়িয়ে ইতিকাফ করবে, অথবা কারো সাথে কথা বলবে না, অথবা আহার করবে না, অথবা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কসম ব্যতীত বিছানায় শয়ন করবে না— সে ক্ষেত্রে সে বসবে, কথা বলবে, খাবে এবং বিছানা ব্যবহার করবে। এর জন্য তার কোনো কাফফারা লাগবে না। মানত (নযর) শুধু সেই বিষয়েই পূর্ণ করতে হয়, যে কাজ আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি এমন কিছুর মানত করে, যা আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত নয়, সে তা পূর্ণ করবে না এবং তার উপর কোনো কাফফারাও বর্তাবে না।

সহীহ ইবনু খুযাইমাহ (2241)