2202 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِقِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَ فِيهِ بِعَزِيمَةٍ يَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে রাতের সালাত আদায়ের নির্দেশ দিতেন, তবে দৃঢ়তার সাথে (বা আবশ্যকীয়ভাবে) আদেশ করতেন না। তিনি বলতেন: “যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমযানে রাতের সালাত আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।”

সহীহ ইবনু খুযাইমাহ (2202)