2186 - حَدَّثَنَا ابْنُ عَبْدِ الْحَكَمِ، أَخْبَرَنَا أَبِي، وَشُعَيْبٌ قَالَا: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ زَيْدِ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْتَمِسُوهَا اللَّيْلَةَ» ، وَتِلْكَ لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هِيَ إِذًا أُولَى ثَمَانٍ، فَقَالَ: «بَلْ أُولَى سَبْعٍ؛ فَإِنَّ الشَّهْرَ لَا يَتِمُّ»
আব্দুল্লাহ ইবনু উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাঁকে লায়লাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: “তোমরা এই রাতে তা (কদর) তালাশ করো।” আর সেটি ছিল তেইশতম রাত। তখন এক ব্যক্তি বললেন: ইয়া রাসূলাল্লাহ! তাহলে তো এটি (শেষের বাকি থাকা) আট দিনের প্রথম রাত। তিনি বললেন: “বরং সাত দিনের প্রথম রাত; কেননা মাস পূর্ণ (ত্রিশ দিনে) হয় না।”

সহীহ ইবনু খুযাইমাহ (2186)