2130 - فَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ - وَهُوَ الرِّشْكُ -، عَنْ مُعَاذَةَ قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنَ الشَّهْرِ أَوْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ؟ قَالَتْ: «نَعَمْ» قَالَتْ: مِنْ أَيِّهِ؟ قَالَتْ: «لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أَيِّهِ صَامَ»




[تحقيق] 2130 - قال الأعظمي: إسناده صحيح
মু‘আযাহ বলেন, আমি আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞাসা করলাম: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাসের, কিংবা প্রতি মাসের তিনটি দিন সিয়াম পালন করতেন?" তিনি বললেন: "হ্যাঁ।" আমি বললাম: "মাসের কোন্ দিনগুলি?" তিনি বললেন: "তিনি কোন্ দিনগুলিতে সিয়াম পালন করলেন, সে ব্যাপারে তিনি খেয়াল করতেন না।"

সহীহ ইবনু খুযাইমাহ (2130)