2122 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: «أَوْصَانِي خَلِيلِي بِثَلَاثٍ، لَا أَدَعُهُنَّ إِنْ شَاءَ اللَّهُ أَبَدًا، أَوْصَانِي بِصَلَاةِ الضُّحَى، وَبِالْوَتْرِ قَبْلَ النَّوْمِ، وَبِصَوْمِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»
আবূ যার্র রাদিয়াল্লাহু আনহু বলেন: আমার অন্তরঙ্গ বন্ধু (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি বিষয়ে অসিয়ত (উপদেশ) করেছেন, ইনশা আল্লাহ্ আমি কখনোই তা পরিত্যাগ করব না। তিনি আমাকে সালাতুয যুহা, ঘুমানোর পূর্বে বিতর এবং প্রত্যেক মাস থেকে তিন দিন সাওম (রোযা) পালনের অসিয়ত করেছেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2122)