2075 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ , حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ , حَدَّثَنَا الْمُهَلَّبُ بْنُ أَبِي حَبِيبَةَ , عَنِ الْحَسَنِ , عَنْ أَبِي بَكْرَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَقُولَنَّ أَحَدُكُمْ صُمْتُ رَمَضَانَ كُلَّهُ , أَوْ قُمْتُ رَمَضَانَ كُلَّهُ» اللَّهُ أَعْلَمُ؟ أَكَرِهَ التَّزْكِيَةَ عَلَى أُمَّتِهِ؟ أَوْ قَالَ: لَا بُدَّ مِنْ رَقْدَةٍ أَوْ مِنْ غَفْلَةٍ




[تحقيق] 2075 - قال الألباني: إسناده حسن بل صحيح لولا عنعنة الحسن وهو البصري فإنه مدلس
আবু বাকরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যেন না বলে যে, আমি সম্পূর্ণ রমযান মাস রোযা রেখেছি অথবা সম্পূর্ণ রমযান মাস নামাযে (কিয়ামুল্লাইলে) দাঁড়িয়েছি।” (বর্ণনাকারী বলেছেন) আল্লাহই অধিক অবগত, তিনি কি তাঁর উম্মাতের জন্য আত্ম-প্রশংসা অপছন্দ করেছেন? অথবা তিনি বলেছেন যে, কিছুটা ঘুম বা কিছুটা গাফিলতি (অবশ্যই) থেকে যায়।

সহীহ ইবনু খুযাইমাহ (2075)