2068 - حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ , حَدَّثَنَا سُفْيَانُ , عَنْ أَبِي الزِّنَادِ , عَنِ الْأَعْرَجِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكُمْ وَالْوِصَالَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ , إِنَّكَ تُوَاصِلُ؟ قَالَ: «إِنِّي لَسْتُ كَأَحَدِكُمْ , إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي»
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা ‘বিসাল’ (একটানা রোযা রাখা) থেকে দূরে থাকো।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল! আপনি তো ‘বিসাল’ করেন?” তিনি বললেন: “আমি তোমাদের কারো মতো নই। আমি রাত যাপন করি এমন অবস্থায় যে, আমার প্রতিপালক আমাকে খাওয়ান এবং পান করান।”

সহীহ ইবনু খুযাইমাহ (2068)