1925 - ثنا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، ثنا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنِ الشَّعْبِيِّ، أَخْبَرَنِي عَدِيُّ بْنُ حَاتِمٍ قَالَ: لَمَّا نَزَلَتْ {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ} [البقرة: 187] مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ بَيَاضُ النَّهَارِ مِنْ سَوَادِ اللَّيْلِ»
আদি ইবনু হাতিম (রাদিয়াল্লাহু আনহু) বলেন, যখন এই আয়াত নাযিল হলো: “আর তোমরা খাও ও পান করো যতক্ষণ না তোমাদের নিকট সাদা সুতো কালো সুতো থেকে স্পষ্ট হয়ে যায়।” (সূরা বাকারা: ১৮৭) তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তা (শুভ্র সুতো ও কালো সুতো) হলো রাতের অন্ধকার থেকে দিনের শুভ্রতা।”
সহীহ ইবনু খুযাইমাহ (1925)