1916 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، نا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ أَبِي حَرْمَلَةَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ: فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا، وَاسْتَهَلَّ عَلَيَّ هِلَالُ رَمَضَانَ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْنَا الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ، وَرَآهُ النَّاسُ وَصَامُوا، وَصَامَ مُعَاوِيَةُ، فَقَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ - ثُمَّ ذَكَرَ الْهِلَالَ - فَقَالَ: «مَتَى رَأَيْتُمُ الْهِلَالَ؟» فَقُلْتُ: رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ، فَقَالَ: «أَنْتَ رَأَيْتَهُ لَيْلَةَ الْجُمُعَةِ؟» قُلْتُ: نَعَمْ أَنَا رَأَيْتُهُ لَيْلَةَ الْجُمُعَةِ، وَرَآهُ النَّاسُ وَصَامُوا، وَصَامَ مُعَاوِيَةُ. قَالَ: «لَكِنَّنَا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُهُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ» ، فَقُلْتُ: أَوَلَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ؟ قَالَ: «لَا، هكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
উম্মুল ফাদল বিনতে হারিস তাকে (কুরাইবকে) সিরিয়ার মু‘আবিয়াহর কাছে পাঠালেন। কুরাইব বলেন: আমি সিরিয়ায় পৌঁছলাম এবং তার প্রয়োজন পূরণ করলাম। আমি সিরিয়ায় থাকা অবস্থায় আমার উপর রমাদ্বানের নতুন চাঁদ উদিত হলো। আমরা জুমু‘আর রাতে চাঁদ দেখলাম। লোকেরাও চাঁদ দেখলো এবং সওম (রোযা) পালন করলো। মু‘আবিয়াহও সওম পালন করলেন। এরপর আমি মাসের শেষ দিকে মাদীনায় আসলাম। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞাসা করলেন—এরপর তিনি চাঁদের কথা উল্লেখ করলেন—তিনি বললেন: তোমরা কখন চাঁদ দেখেছিলে? আমি বললাম: আমরা জুমু‘আর রাতে তা দেখেছিলাম। তিনি বললেন: তুমি কি জুমু‘আর রাতে তা দেখেছিলে? আমি বললাম: হ্যাঁ, আমি জুমু‘আর রাতেই দেখেছিলাম, লোকেরাও তা দেখেছিলো এবং সওম পালন করেছিলো, আর মু‘আবিয়াহও সওম পালন করেছিলেন। তিনি বললেন: কিন্তু আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি। সুতরাং আমরা সওম পালন করতেই থাকব, যে পর্যন্ত না আমরা ত্রিশ দিন পূর্ণ করি অথবা আমরা (শাওয়ালের) চাঁদ দেখি। আমি বললাম: আপনারা কি মু‘আবিয়াহর দেখা ও তার সওম পালনকে যথেষ্ট মনে করবেন না? তিনি বললেন: না। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই নির্দেশ দিয়েছেন।

সহীহ ইবনু খুযাইমাহ (1916)