1845 - نا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ قَالَا: ثنا سُفْيَانُ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ قَالَ: كَتَبَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ إِلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَسْأَلُهُ: " مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي يَوْمِ الْجُمُعَةِ مَعَ سُورَةِ الْجُمُعَةِ؟ فَكَتَبَ إِلَيْهِ: «أَنَّهُ كَانَ يَقْرَأُ بـ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ» وَقَالَ الْمَخْزُومِيُّ فِي حَدِيثِهِ: يَسْأَلُهُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ؟ فَكَتَبَ إِلَيْهِ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ سُورَةَ الْجُمُعَةِ، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
দাহ্হাক ইবনু কাইস নু‘মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহুর নিকট পত্র লিখে জানতে চাইলেন: "জুমুআর দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাহ জুমুআর সাথে আর কী তিলাওয়াত করতেন?" তখন তিনি (নু‘মান) জবাবে লিখে পাঠালেন: “তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 'হাল আতাকা হাদীসুল গা-শিয়াহ' তিলাওয়াত করতেন।”

মাখযুমী তার হাদীসে বলেন, তিনি (দাহ্হাক) তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে, জুমুআর সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তেন? তখন তিনি (নু‘মান) তাঁকে লিখেছিলেন: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাহ জুমুআ এবং 'হাল আতাকা হাদীসুল গা-শিয়াহ' তিলাওয়াত করতেন।

সহীহ ইবনু খুযাইমাহ (1845)