1834 - نا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، نا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ يَخْطُبُ , فَقَالَ لَهُ: «أَرَكَعْتَ رَكْعَتَيْنِ؟» قَالَ: لَا , قَالَ: فَقَالَ: «ارْكَعْ»
জাবির ইবনু আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) বলেন: এক ব্যক্তি এলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করলেন: “তুমি কি দুই রাকাত (সালাত) আদায় করেছ?” লোকটি বলল: "না।" তখন তিনি বললেন: "তাহলে সালাত আদায় করো।"

সহীহ ইবনু খুযাইমাহ (1834)