1745 - نا أَبُو يَحْيَى، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، ثنا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، ثنا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ شَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ , وَأَنْ يَسْتَنَّ , وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ» . قَالَ عَمْرٌو: أَمَّا الْغُسْلُ فَأَشْهَدُ أَنَّهُ وَاجِبٌ , وَأَمَّا الِاسْتِنَانُ فَاللَّهُ أَعْلَمُ: أَوَاجِبٌ هُوَ أَمْ لَا , وَلَكِنْ هَكَذَا حَدَّثَ
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য দিচ্ছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জুমু‘আর দিন গোসল করা প্রত্যেক বালিগ (প্রাপ্তবয়স্ক) ব্যক্তির উপর ওয়াজিব, আর সে যেন মিসওয়াক করে এবং সুগন্ধি পেলে তা ব্যবহার করে।” (বর্ণনাকারী) আমর ইবনু সুলাইম বলেন: “গোসলের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তা ওয়াজিব। তবে মিসওয়াক করার ব্যাপারে আল্লাহই ভালো জানেন, তা ওয়াজিব কি না। কিন্তু এভাবেই হাদীসটি বর্ণনা করা হয়েছে।”

সহীহ ইবনু খুযাইমাহ (1745)