1579 - نا هَارُونُ بْنُ إِسْحَاقَ، ثنا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ، فَقُلْتُ لَهُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَرَأَيْتَ سُكَاتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ، أَخْبِرْنِي مَا هُوَ؟ قَالَ: " أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطِيئَتِي كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ أَنْقِنِي مِنْ خَطَايَايَ كَالثَّوْبِ الْأَبْيَضِ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ "
আবূ হুরায়রাহ্ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে (নামাযে) তাকবীর (তাহরীমা) বলতেন, তখন তাকবীর ও ক্বিরাআতের মাঝে নীরব থাকতেন। আমি তাঁকে বললাম, আমার পিতা-মাতা আপনার উপর উৎসর্গ হোক! তাকবীর ও ক্বিরাআতের মাঝে আপনার এই নীরব থাকা সম্পর্কে আপনি আমাকে বলুন, আপনি কী বলেন?
তিনি বললেন: আমি বলি, “আল্লা-হুম্মা বা-‘ইদ বাইনী ওয়া বাইনা খুতী-আতী কামা- বা-আ’দতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা আংক্বিনী মিন খত্বা-ইয়া-য়া কাছ ছাওবিল আব্ইয়াদ্বি মিনাদ দানাস। আল্লা-হুম্মাগসিলনী মিন খত্বা-ইয়া-য়া বিছ ছালজি ওয়াল মা-য়ি ওয়াল বারাদ।”
(অর্থ: হে আল্লাহ্! আপনি আমার ও আমার পাপের মাঝে এত ব্যবধান সৃষ্টি করে দিন, যেমন আপনি পূর্ব ও পশ্চিমের মাঝে ব্যবধান সৃষ্টি করেছেন। হে আল্লাহ্! আপনি আমাকে আমার পাপসমূহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ্! আপনি আমাকে আমার পাপসমূহ থেকে বরফ, পানি ও শিলাবৃষ্টি (ঠান্ডা জল) দ্বারা ধুয়ে দিন।)

সহীহ ইবনু খুযাইমাহ (1579)