1575 - نا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، ثنا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى فَكَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَلَا تَخْتَلِفُوا عَلَيْهِ، فَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَلَا تَبْتَدِرُوا قَبْلَهُ "
[تحقيق] 1575 - قال الأعظمي: إسناده صحيح
[تحقيق] 1575 - قال الأعظمي: إسناده صحيح
আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইমাম তো শুধু এ জন্যই যে তাকে অনুসরণ করা হবে। সুতরাং যখন সে (সালাতের জন্য) তাকবীর বলে, তখন তোমরা তাকবীর বলো; আর যখন সে রুকূ করে, তখন তোমরা রুকূ করো। তোমরা তার বিরোধিতা করো না। আর যখন সে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে, তখন তোমরা বলো: ‘রাব্বানা ওয়া লাকাল হামদ’। আর যখন সে সাজদাহ করে, তখন তোমরা সাজদাহ করো এবং তোমরা তার পূর্বে অগ্রসর হয়ে যেও না।
সহীহ ইবনু খুযাইমাহ (1575)