1422 - ثنا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ، وَإِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، ثنا أَبِي قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ رَاشِدٍ يُحَدِّثُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا يَسْتَسْقِي، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ بِلَا أَذَانٍ وَلَا إِقَامَةٍ قَالَ: ثُمَّ خَطَبَنَا وَدَعَا اللَّهَ، وَحَوَّلَ وَجْهَهُ نَحْوَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ، ثُمَّ قَلَبَ رِدَاءَهُ، فَجَعَلَ الْأَيْمَنَ عَلَى الْأَيْسَرِ، وَالْأَيْسَرَ عَلَى الْأَيْمَنِ " قَالَ أَبُو بَكْرٍ: " فِي الْقَلْبِ مِنَ النُّعْمَانِ بْنِ رَاشِدٍ فَإِنَّ فِي حَدِيثِهِ، عَنِ الزُّهْرِيِّ تَخْلِيطٌ كَثِيرٌ، فَإِنْ ثَبَتَ هَذَا الْخَبَرُ فَفِيهِ دَلَالَةٌ عَلَى: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ وَدَعَا، وَقَلَبَ رِدَاءَهُ مَرَّتَيْنِ: مَرَّةً قَبْلَ الصَّلَاةِ، وَمَرَّةً بَعْدَهَا "
আবূ হুরায়রাহ্‌ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, একদিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসতিসকার (বৃষ্টি প্রার্থনার) জন্য বের হলেন। অতঃপর তিনি আযান ও ইক্বামত ছাড়াই আমাদের নিয়ে দু’রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি আমাদের সামনে খুতবা দিলেন এবং আল্লাহর কাছে দু'আ করলেন। এ সময় তিনি উভয় হাত তুলে ক্বিবলার দিকে মুখ ফিরালেন। অতঃপর তিনি তাঁর চাদর উল্টে দিলেন। ডান অংশ বাম অংশের ওপর এবং বাম অংশ ডান অংশের ওপর করে দিলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (1422)