1410 - نا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ يَسْتَسْقِي فَصَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ وَجَهَرَ بِالْقِرَاءَةِ، وَحَوَّلَ رِدَاءَهُ، وَرَفَعَ يَدَيْهِ، وَاسْتَسْقَى، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ»
[تحقيق] 1410 - قال الأعظمي: إسناده صحيح
[تحقيق] 1410 - قال الأعظمي: إسناده صحيح
তাঁর চাচা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে বৃষ্টি প্রার্থনার (সালাতুল ইস্তিস্কার) জন্য বের হলেন। অতঃপর তিনি তাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন এবং উচ্চস্বরে কিরাআত পড়লেন। তিনি তাঁর চাদর উল্টে দিলেন, তাঁর উভয় হাত উত্তোলন করলেন, বৃষ্টি প্রার্থনা করলেন এবং কিবলার দিকে মুখ করলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (1410)