1358 - ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، وَأَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، وَهَذَا حَدِيثُ الْمُخَرِّمِيِّ، ثنا رَوْحُ بْنُ عِبَادَةَ، ثنا شُعْبَةُ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّهُ قَالَ فِي صَلَاةِ الْخَوْفِ: «تَقُومُ طَائِفَةٌ وَرَاءَ الْإِمَامِ وَطَائِفَةٌ خَلْفَهُ، فَيُصَلِّي بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يَقْعُدُ مَكَانَهُ حَتَّى يَقْضُوا رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يَتَحَوَّلُونَ إِلَى مَكَانِ أَصْحَابِهِمْ، ثُمَّ يَتَحَوَّلُ أَصْحَابُهُمْ إِلَى مَكَانِ هَؤُلَاءِ، فَيُصَلِّي بِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يَقْعُدُ مَكَانَهُ حَتَّى يُصَلُّوا رَكْعَةً وَسَجْدَتَيْنِ ثُمَّ يُسَلِّمُ»




[تحقيق] 1358 - قال الألباني: إسناده صحيح
সাহল বিন আবি হাছমাহ রাদিয়াল্লাহু আনহু সালাতুল খওফ (ভয়ের সময়ের সালাত) সম্পর্কে বলেন: একদল লোক ইমামের পেছনে এবং আরেক দল তাদের পেছনে (প্রহরায়) দাঁড়াবে। অতঃপর তিনি (ইমাম) তার পেছনে দাঁড়ানো (প্রথম) দলটিকে নিয়ে এক রাকআত ও দুটি সিজদা আদায় করবেন। এরপর তিনি তার স্থানে বসে থাকবেন যতক্ষণ না তারা (ঐ দল) আরো এক রাকআত ও দুটি সিজদা পূর্ণ করে নেয়। অতঃপর তারা তাদের সাথীদের স্থানে সরে যাবে, আর তাদের সাথীরা এদের স্থানে চলে আসবে। অতঃপর তিনি (ইমাম) তাদেরকে নিয়ে এক রাকআত ও দুটি সিজদা আদায় করবেন। এরপর তিনি তার স্থানে বসে থাকবেন, যতক্ষণ না তারা (ঐ দল) আরো এক রাকআত ও দুটি সিজদা আদায় করে নেয়। অতঃপর তিনি সালাম ফেরাবেন।

সহীহ ইবনু খুযাইমাহ (1358)