1288 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثنا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَامِرٍ، عَنْ أَنَسٍ قَالَ: «إِنْ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَبْتَدِرُونَ السَّوَارِيَ يُصَلُّونَ حَتَّى يَخْرُجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ شَيْءٌ» قَالَ أَبُو بَكْرٍ: «يُرِيدُ شَيْئًا كَثِيرًا»
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, মুআযযিন যখন আযান দিতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্য হতে কিছু লোক দাঁড়িয়ে যেতেন এবং তাঁরা স্তম্ভগুলোর দিকে দ্রুত যেতেন, অতঃপর সালাত আদায় করতেন। তাঁরা এভাবে সালাত আদায় করতে থাকতেন যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঘরের বাইরে) বের হতেন। তাঁরা মাগরিবের পূর্বে দু’রাকআত সালাত আদায় করতেন। আযান ও ইকামাতের মাঝে (দীর্ঘ) কোনো ব্যবধান ছিল না।

সহীহ ইবনু খুযাইমাহ (1288)