1271 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، ح وَثنا الصَّنْعَانِيُّ، نا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ قَالَ: سَمِعْتُ رُفَيْعًا أَبَا الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: حَدَّثَنِي رِجَالٌ أَحْسَبُهُ قَالَ: مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَأَعْجَبُهُمْ إِلَيَّ عُمَرُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ فِي سَاعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ» وَقَالَ الصَّنْعَانِيُّ: قَالَ: حَدَّثَنِي نَفَرٌ أَعْجَبُهُمْ إِلَيَّ عُمَرُ
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণের মধ্য হতে কয়েকজন লোক আমার নিকট হাদীস বর্ণনা করেছেন, তাদের মধ্যে উমার ইবনুল খাত্তাবও (রাদিয়াল্লাহু আনহু) ছিলেন এবং তাদের মধ্যে উমারই আমার নিকট সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন। নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন: আসরের পর হতে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এবং ফজরের পর হতে সূর্য উদিত হওয়া পর্যন্ত।

সহীহ ইবনু খুযাইমাহ (1271)