1267 - حَدَّثَنَا بُنْدَارٌ، نا يَحْيَى، نا عَبْدُ الْمَلِكِ وَهُوَ ابْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ مُتَوَجِّهًا مِنْ مَكَّةَ» ، فَنَزَلَتْ: {أَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ}
ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওয়ানা হওয়ার পথে তাঁর সওয়ারীর উপর সালাত আদায় করতেন। অতঃপর এই আয়াতটি নাযিল হলো: “তোমরা যেদিকেই মুখ ফিরাও, সেদিকেই আল্লাহর মুখ (দিক) রয়েছে।”
সহীহ ইবনু খুযাইমাহ (1267)