1182 - ثنا بِشْرُ بْنُ مُعَاذٍ، نا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَفَخَتْ قَدَمَاهُ، فَقِيلَ لَهُ: تَكَلَّفُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غُفِرَ لَكَ؟ قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا»




[تحقيق] 1182 - قال الأعظمي: إسناده صحيح
মুগীরাহ ইবনু শু‘বাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দীর্ঘ সময় ধরে) সালাত আদায় করতেন, ফলে তাঁর দু’খানা পা ফুলে যেত। তখন তাঁকে বলা হলো: হে আল্লাহর রাসূল! আপনার তো পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তবুও আপনি এত কষ্ট করছেন? তিনি বললেন: “আমি কি একজন শোকরগুজার (কৃতজ্ঞ) বান্দা হব না?”

সহীহ ইবনু খুযাইমাহ (1182)