1131 - ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَعَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ قَالَا: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ ثَلَاثَ عُقَدٍ إِذَا هُوَ نَامَ، كُلُّ عُقْدَةٍ يَضْرِبُ عَلَيْهِ يَقُولُ: عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ، وَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَتَانِ، فَإِذَا صَلَّى انْحَلَّتِ الْعُقَدُ، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ " هَذَا لَفْظُ حَدِيثِ الدَّوْرَقِيُّ
আবূ হুরায়রাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে, তখন শয়তান তার মাথার পেছনের অংশে তিনটি গিঁট দেয়। প্রত্যেক গিঁটে সে আঘাত করে বলে, তোমার সামনে দীর্ঘ রাত রয়েছে, (সুতরাং তুমি শুয়ে থাকো)। অতঃপর সে যদি জেগে উঠে আল্লাহকে স্মরণ করে, তবে একটি গিঁট খুলে যায়। আর যদি ওযু করে, তবে দ্বিতীয় গিঁটটিও খুলে যায়। আর যখন সালাত আদায় করে, তখন সব গিঁট খুলে যায়। ফলে সে সকালে সতেজ ও প্রফুল্ল মনে হয়। অন্যথায় সে খারাপ মনে ও অলস অবস্থায় সকালে উপনীত হয়।
সহীহ ইবনু খুযাইমাহ (1131)