1121 - ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، نا إِسْمَاعِيلُ ابْن عُلَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ وَهُوَ أَبُو مَسْلَمَةَ عَنْ أَبِي نَضْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: زُرْتُ خَالَتِي، فَوَافَقْتُ لَيْلَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ: ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى سَمِعْتُ ضَفِيزَهُ، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ فَخَرَجَ فَصَلَّى
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) বলেন: আমি আমার খালার বাড়িতে গেলাম। আর সেটি ছিল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর (আমার খালার ঘরে থাকার) রাত। তিনি হাদীসের দীর্ঘ অংশ বর্ণনা করলেন এবং বললেন: অতঃপর তিনি দু’রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি শুয়ে পড়লেন, এমনকি আমি তাঁর মৃদু শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে পেলাম। অতঃপর সালাতের ইক্বামত দেওয়া হলো, ফলে তিনি বেরিয়ে আসলেন এবং সালাত আদায় করলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (1121)