1108 - نا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، ثنا حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شَيْءٍ مِنَ الْخَيْرِ أَسْرَعُ مِنْهُ إِلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، وَلَا إِلَى غَنِيمَةٍ
আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, ফজরের (ফরজের) আগের দুই রাকাত (সুন্নাত) অপেক্ষা অন্য কোনো ভালো কাজের দিকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দ্রুত যেতে দেখিনি এবং যুদ্ধলব্ধ সম্পদ (গনিমতের) দিকেও না।

সহীহ ইবনু খুযাইমাহ (1108)