110 - نا يُوسُفُ بْنُ مُوسَى، نا جَرِيرٌ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالْإِنَاءِ فَأَبْدَأُ فَأَشْرَبُ وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَأْخُذُ الْإِنَاءَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِي، وَآخُذُ الْعِرْقَ فَأَعُضُّهُ، ثُمَّ يَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ» نا سَلْمُ بْنُ جُنَادَةَ، نا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ




[تحقيق] 110 - قال الأعظمي: إسناده صحيح
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট (পান করার) পাত্র আনা হলে আমি ঋতুমতী (হায়েয) অবস্থায় প্রথমে তা থেকে পান করা শুরু করতাম। এরপর তিনি পাত্রটি গ্রহণ করে আমি যে স্থান থেকে পান করতাম, সেই স্থানে তাঁর মুখ রাখতেন। আর (কখনো) আমি গোশতযুক্ত হাড্ডি (ইরক্ব) হাতে নিয়ে তা থেকে কামড় দিয়ে খেতাম। এরপর তিনি আমার মুখের স্থানে তাঁর মুখ রাখতেন।

সহীহ ইবনু খুযাইমাহ (110)