1030 - نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، ثنا عَمِّي، أَخْبَرَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنِ الضَّحَّاكِ، وَهُوَ ابْنُ عُثْمَانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ، أَنَّهُ قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً مِنَ الصَّلَوَاتِ، فَقَامَ مِنَ اثْنَتَيْنِ فَسُبِّحَ بِهِ، فَمَضَى حَتَّى فَرَغَ مِنْ صَلَاتِهِ وَلَمْ يَبْقَ إِلَّا التَّسْلِيمُ، فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ»
আবদুল্লাহ ইবনে বুহায়না (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সালাত (নামায) আদায় করছিলেন, তখন তিনি দু’রাকাতের পর (না বসে) দাঁড়িয়ে গেলেন। তখন তাঁকে (সাহাবীগণ) সুবহানাল্লাহ বলে স্মরণ করিয়ে দিলেন। তিনি সালাত শেষ করা পর্যন্ত এগিয়ে গেলেন এবং সালাম ফেরানো ছাড়া আর কিছু বাকি রইল না। তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর পূর্বেই দুটি সিজদা করলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (1030)