1001 - نا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَخْبَرَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، وَيَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ: أَنَّ امْرَأَةً، سَأَلَتْ عَائِشَةَ: أَتَقْضِي الْحَائِضُ لِلصَّلَاةِ؟ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ قَدْ كَانَتْ تَحِيضُ فَلَا تُؤْمَرُ بِقَضَاءٍ قَالَتْ: وَذَكَرَتْ أَنَّهَا سَأَلْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
মু'আযাহ (রহ.) থেকে বর্ণিত, এক মহিলা 'আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞাসা করলেন: ঋতুমতী মহিলা কি সলাতের কাযা আদায় করবে? তিনি বললেন: তুমি কি হারূরীয়াহ (খারেজী উপদলভুক্ত)? আমরা ঋতুমতী হতাম, তখন আমাদের কাযা করার নির্দেশ দেওয়া হতো না। তিনি (মু'আযাহ) বলেন, 'আয়িশাহ এ-ও উল্লেখ করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (1001)